বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

নোটিশঃ-
রাজৈর নিউজ অনলাইন পত্রিকার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। নিত্যনতুন সকল সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।ফেসবুক পেইজ থেকে আমাদের নিউজে চোখ রাখুন:- https://www.facebook.com/rajoirnews  তাছাড়া সংবাদ এর ভিডিও দেখুন ইউটিউব থেকে  BanglaNews Tube
সর্বশেষ সংবাদঃ-
রাজৈরে বিশ্ব রক্তদাতা দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রাজৈরে সাবেক ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান রাজৈরে ঐতিহ্যবাহী সেন্দিয়া কুম্ভের মেলা বন্ধের প্রতিবাদে মানববন্ধন মাদারীপুরের কদমবাড়ী কুম্ভমেলায় ভক্ত সংঘের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের প্রশংসায় আগত ভক্তবৃন্দ লন্ডনের কাউন্সিল রিপন শেখকে সংর্বধনা এমপি, বন্ধুমহল ও এলাবাসী রাজৈরের টেকেরহাট গরুর হাট পরিদর্শনে র‍্যাব-৮, চাঁদাবাজি ও জাল টাকা প্রতিরোধে কঠোর অবস্থান টেকেরহাট বন্দরে উত্তরা ব্যাংক এর সিআরএম বুথের উদ্বোধন মৃত্যু হলেও মাদক-চাঁদাবাজ-ভূমিদস্যুসহ সকল অপরাধ নির্মূল করবো: এমপি জাহান্দার আলী ইশিবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচনে আমাদের রাজৈর-মাদারীপুরের গর্ব শেখ রিপন
মাদারীপুরে হরতাল সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

মাদারীপুরে হরতাল সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

IMG_6644

আকাশ আহম্মেদ সোহেলঃ মাদারীপুরে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার (২০ জুলাই) সকালের দিকে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা। এতে জেলাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে পরিবহন চালকেরা।
হরতাল সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের করা ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাল-সবুজ রঙের বাংলাদেশের জাতীয় পতাকা সামনে রেখে হরতাল সমর্থনে মিছিল দিচ্ছে কয়েকজন কিশোর ও যুবক। এসময় “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, ” শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” স্লোগান দেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ঝটিকা মিছিল করা স্থানটির নাম কাঠালবাড়ি বাজার। সেই বাজারের মধ্যে প্রধান একটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা শুনেছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।

Comments

comments

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply




উন্নয়ন সহযোগীতায়ঃ- সেভেন ইনফো টেক